spot_img

সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের মোবাইল ফোন ছিনতাই

কিছু বুঝে ওঠার আগেই গাড়ির জানালা দিয়ে হঠাৎ করে ছিনতাই হয়ে গেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের মোবাইল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর সিদ্দিকী নাজমুল ফেসবুকে লিখেছেন, মোবাইলটা উত্তরা থেকে গাড়ির জানালা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে। আমার ০১৯৪৯৯… নম্বর থেকে কিংবা হোয়াটস অ্যাপে মেসেজ কিংবা কল পেলে রেসপন্স করবেন না প্লিজ।

এদিকে রাজধানী ঢাকায় ছিনতাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। রাজধানীর প্রায় সকল এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ অবস্থায় নগরবাসীকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ছয় মাসে ৫৯টি অভিযান চালিয়ে ২০৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ