spot_img

করোনা সংক্রমণ বৃদ্ধির অজুহাতে শবে বরাত পালনে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির অজুহাতে ভারতে মুসলিমদের শবে বরাত পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার। হোলি এবং নবরাত্রি উৎসব পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে দিল্লি সরকার। শুধু তাই নয়, প্রকাশ্যে শবে বরাত, বাজার, শপিং মল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষ ভাবে নজরদারি চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিড় হয় এমন বেসরকারি বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কোভিড পরীক্ষা করা হবে। যে সব রাজ্যে সংক্রমণ বেশি, সেই সব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এই পরীক্ষা করা হবে। সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশকে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

ভারতে এ পর্যন্ত মোট ১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৫৮ জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে প্রাণ কেড়েছে ১ লাখ ৬০ হাজার ৪৪১ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ