spot_img
spot_img

ড. আহমদ আবদুল কাদের আটক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি)।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহাবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে শনিবার সন্ধ্যায় হেফাজতের নায়েবে আমীর অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদীবিরোধী সহিংসতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ