১৫ দিনের জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ৯ মে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন সরকারপ্রধান।
সোমবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর তিন দেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করে ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।











