spot_img
spot_img

কাউকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয়: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত নয়। কাউকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে ট্রাম্প ইরানি সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এ কথার মাধ্যমে তিনি বিপুল শক্তি প্রয়োগের বিষয়ে আগের হুমকি থেকে সরে এলেন।

ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই ‘আগামী সপ্তাহগুলোতে’ হোয়াইট হাউস সফর করবেন।

তিনি বলেন, ‘তাদের হিজবুল্লাহর কথাও ভাবতে হবে। আমরা লেবাননের সঙ্গে কাজ করব, যাতে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।’

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ