spot_img
spot_img

আফগানিস্তানে খাদ্য সহায়তা পাঠাল রাশিয়া

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে শক্তিশালী (ফর্টিফাইড) গমের আটা সহায়তার প্রথম চালান পাঠিয়েছে রাশিয়া

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাজার-ই-শরিফে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা হস্তান্তর করা হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সহায়তা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রাশিয়ার বৃহত্তর অবদানের অংশ। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, এই কার্যক্রমের আওতায় মোট সহায়তার পরিমাণ প্রায় ৩ হাজার ৯৭৭ টনে পৌঁছাবে।

উত্তর আফগানিস্তানে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠান দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার চিত্র তুলে ধরে। অর্থনৈতিক সংকট, জলবায়ুজনিত ধাক্কা এবং দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে সেখানে এখনও লাখো মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

আফগানিস্তানজুড়ে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে আন্তর্জাতিক দাতাদের অবদানের ওপর নির্ভর করে।

রাশিয়ার এই সর্বশেষ চালান আফগানিস্তানে বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে পাঠানো মানবিক সহায়তার ধারাবাহিকতারই অংশ।

সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, আগামী মাসগুলোতে টেকসই আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি হয়ে উঠবে। কারণ, অনেক আফগান পরিবার এখনও ন্যূনতম খাদ্য সংগ্রহ করতেও হিমশিম খাচ্ছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ