spot_img
spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক; সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় যমুনায় যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিএনপির প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের বড় দু’টি দল বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল শুক্রবার রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ