spot_img

বিশ্বে বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্বে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে। আমাদের নেত্রী দেশকে তলাবিহিন ঝুড়ি থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দল ভারী করার জন্য দলে জামায়াতের কোনো প্রেতাত্মাকে স্থান দেয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনিদের কোনো স্বজনদেরকেও দলের ভেতরে স্থান দেয়া যাবে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করার হুশিয়ারিও দিয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ