spot_img
spot_imgspot_img

শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেয়া উচিত: ইংলিশ ক্রিকেটার আদিল রাশিদ

হজ করতে যাবেন ইংল্যান্ড দলের ক্রিকেটার আদিল রশিদ। খেলার চেয়ে হজ করতে যাওয়াই খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমার কাছে এটা বিরাট মুহূর্ত। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।

কেউ কেউ বলছেন, ‘ভারতের মতো কঠিন সিরিজের সময়ই রশিদের হজ করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি’। এর জবাবে রশিদ বলেন, আমার কখনো মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সবসময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিরুদ্ধে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি। আমি ক্লাব এবং বোর্ডের সাথে কথা বলেছি। ওরা খুব সহজেই বুঝেছে। দেশ এবং ক্লাবকে যখন পাশে পেয়েছি, তখন তো আর চিন্তা নেই।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ