spot_img
spot_imgspot_img

ইসরাইলী আগ্রাসনের ফলে পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ

সম্প্রতি পশ্চিম তীর জুড়ে নতুন ১ হাজার আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তবে এসব পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভে নেমে আসলে সেখানে ইসরাইলি সামরিক বাহিনী কর্তৃক উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হয়। আর এসব উন্নত অস্ত্র ও ইসরাইলি দখলদারিত্ব পশ্চিমতীরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভল্কার তুর্ক।

শুক্রবার (২৩ জুন) জাতিসংঘের (ইউএন) ওয়েবসাইটে এক বিবৃতিতে তুর্ক এ সতর্কবার্তা প্রদান করেন।

তিনি বলেন, সর্বশেষ হত্যাকাণ্ড ও বিভিন্ন বিদ্বেষ মূলক বক্তব্য ফিলিস্তিন ও ইসরাইলের ভবিষ্যৎকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিবে।

গত সোমবার থেকে পশ্চিম তীর জুড়ে দখলদার ইসরাইলী বাহিনী ও বসতি স্থাপনকারীদের আক্রমণে ২০ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

ভলকার বলেন, “ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা যায়।”

তিনি আরো বলেন, “ফিলিস্তিন জুড়ে সহিংসতার অবসান ঘটাতে হলে অবশ্যই দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ