spot_img
spot_img

শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে দূরে নয় পাকিস্তান: ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসােফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সতর্ক করে বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে পাকিস্তানও বেশি দূরে নয়, যখন জনসাধারণ আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ার বিরুদ্ধে হাকিকি আজাদির জন্য রাস্তায় নেমে আসবে।

রোববার (২৪ জুলাই) এক টুইটার বার্তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন।

টুইটার বার্তায় তিনি বলেন, আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা তাদের অবৈধভাবে সঞ্চিত সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে।

তিনি আরও বলেন, আমার প্রশ্ন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতদিন এটি হতে দেবে?

তিনি আরও বলেন যে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার হাকিকি আজাদির আহ্বানে সাড়া দেবে পাকিস্তানের জনগণ। এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ