spot_img

মোদির আশ্বাসকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বলে কটাক্ষ কেজরিওয়ালের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বলে কটাক্ষ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, “২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মূল হোতাকে সিবিআই আদালত নির্দোষ ঘোষণা করেছে।”

তিনি প্রশ্ন তোলেন, “যদি এ ধরনের তদন্তই করতে হয়, যদি আদালতে দেখানোর মতো কোনো প্রমাণই না থাকে, তাহলে দ্রুত বিচার আদালতের (ফাস্ট-ট্র্যাক কোর্ট) নাটক কেন?”

দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যের মধ্যেই ত্রুটি রয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

চলমান বিক্ষোভ ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে এটি ছিল মোদির দ্বিতীয় বক্তব্য। এর আগে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন।

গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় মোদি বলেন, “আমি জানি, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত আড়াই মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।”

তিনি জানান, দোষীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সেটিও সরকারের অন্যতম বড় দায়িত্ব ছিল। এ কারণে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ