spot_img

নির্বাচন পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২৪’র অভ্যুত্থান মধ্যে দিয়ে যে প্রত্যাশা জেগে উঠেছিল,নির্বাচন পরবর্তী মানুষের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ, বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখছি না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান বলেন, অন্তবর্তীকালীন সরকার নানা কথাবার্তা বলেছিলেন, সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন। সংস্কারের জন্য একটি সনদ হলো, সে সনদে সাক্ষরও করলাম, নির্বাচন হলো, কিন্তু নির্বাচন পরবর্তী আমরা কি দেখলাম। নির্বাচনের পরে কোন পরিবর্তন হলো, কোথাও কোন পরিবর্তন নেই। তারাও (বিএনপি) নিজেরা সংশোধন হলো না। ঘুষ দুর্নীতির কোন পরিবর্তন নেই, আগে যেমন ছিল, এখনো তেমনি আছে। চাঁদাবাজি বরং আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। চাঁদাবাজি, মাস্তানী, দখলদারি, সন্ত্রাস, নৈরাজ্য, যেনা-ব্যভিচার, ধর্ষণ, লুটতরাজ এবং লুটপাট এগুলো সব আগের মতোই চলছে।

তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, ঝুঁকির মধ্যে গুলির মুখে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল। নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, সরকার পতন ঘটিয়েছি, তা বাস্তবতায়ন হলো না। যতই ক্ষমতার পরিবর্তন হোক, আমরা যখন আদর্শিক পরিবর্তন না ঘটাতে পারবো, নীতির পরিবর্তন ঘটাতে না পারবো, শুধু ক্ষমতার পতন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে না। সাংবিধানিক পরিবর্তন লাগবে, নীতির পরিবর্তন লাগবে।

তিনি আরও বলেন, আপনারা (বিএনপি) জুলাই সনদে সাক্ষর করেছেন। জুলাই সনদের পক্ষে ৭০ ভাগ মানুষ ভোট দিয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। গণরায়ের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, আপনাদের পরিনতি আওয়ামী লীগের মতো হবে। জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট, তা বাস্তবায়ন করুন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ