spot_img

এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি একটি নতুন সংগঠন, একটি চারা গাছ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক এ চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা আপনাদের সঙ্গে প্রতারণা করবো না। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য আপনাদের গোলাম হয়ে কাজ করবে।

শুক্রবার (২৪ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

হাসানাত আব্দুল্লাহ বলেন,বর্তমান সরকার উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে কার্ড দিয়ে বেকারত্ব উৎসাহ দিচ্ছে। দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে বারবার গোলামির জিঞ্জিরে আটকে যাচ্ছে। যে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে আশার হুমকি দিচ্ছে। কিন্তু এ দেশে শেখ হাসিনা আর কখনোই আসতে পারবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারো এ দেশে দাফনও হবে না।

পথসভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ