মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশের সুশাসন ও ভোটের অধিকার ঐক্যবদ্ধভাবে ফেরত আনতে হবে: দুলু

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশের সুশাসন ও ভোটের অধিকার ফেরত আনতে হবে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে সিংড়া পৌর বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুঃসময়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের সুশাসন ও ভোটের অধিকার ফেরত আনতে হবে। আর এই সুশাসন ও ভোটের অধিকারের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

সিংড়া উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, শারফুল ইসলাম বুলবুল, থানা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ