আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর রমনায় প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল। জিয়া তার সকল কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ রেখে গেছেন তিনি বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
হানিফ আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। স্বাধীনতাবিরোধী গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেন। এর মাধ্যমে প্রমাণ হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
সূত্র : বাসস










