বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী ও পূর্ব জেলার উদ্যোগে দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি উলামাদের মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকালে পদুয়ার বাজার বিশ্বরোড জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে পূর্ব জেলার সভাপতি হাফেজ মাওলানা ওলিউল্লাহ বলেন, দীর্ঘদিন থেকে নিরপরাধ আলেম-উলামাকে কারাগারে বন্দী করে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। হয়রানীমূলক এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি উলামা ও তৌহিদী জনতার মুক্তির ব্যবস্থা করতে হবে। এভাবে ইসলামি নেতৃবৃন্দকে হয়রানি করার পরিণাম সুখকর হবে না।
মাওলানা ওলিউল্লাহ সাহেবের সভাপতিত্ব ও পূর্ব জেলার জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা জামীল আহমদ, মহানগরীর সভাপতি মাওলানা সোলাইমানের যৌথ পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা পূর্ব জেলার সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী,মুফতী শামছুল ইসলাম জিলানী, মাওলানা সালমান বিন মনিরুজ্জামান, মহানগরীর সহ-সভাপতি মাওলানা ইবরাহীম সিরাজী ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা শরীফ আহমদ আশরাফী প্রমুখ।











