শাহবাগের পরিবর্তে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যার বিচারের দাবিতে এ সামবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ উপস্থিত থাকবেন।

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রশাসনিক জটিলতার কারণে স্থান পরিবর্তন করতে হয়েছে আমাদের। যানজট তৈরি ও শাহবাগে হাসপাতাল থাকার কারণ দেখিয়ে প্রশাসন আমাদের অনুমতি দেয়নি।
সর্বদলীয় ছাত্র ঐক্য এর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব বি এম আমির জিহাদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, ভাষানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আহমেদ শাকিল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল, কওমি ছাত্র ফোরামের সদস্য সচিব জামিল সিদ্দিকী প্রমুখ সমাবেশে বক্তব্য রাখবেন।










