spot_img
spot_img

আগামীকাল থেকে চলবে মেট্রোরেল

আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে মেট্রোরেল চলবে।

শুক্রবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।

তিনি জানান, রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের চলাকালে গত ১৮ জুলাই মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ