spot_img
spot_imgspot_img

কারাগারে পাঠানো হয়েছে মানিককে

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২৪ আগষ্ট) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে ৭০ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় মানিককে আটক করে বিজিবি। আটকের পর স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন মানিক। ভিডিওটি মূহুর্তের মধ্যে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। ঘটনাস্থলে থাকা একজন তাকে প্রশ্ন করেন; কেনো পালাতে চেয়েছিলেন? উত্তরে সাবেক বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালাতে চেয়েছিলাম। অপরপাশ থেকে আরও একজন জিজ্ঞেস করেন; আপনি তো অনেক জুলুম করেছেন। প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি।

ভিডিওতে আরও দেখা যায়, কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানান। সঙ্গে কী আছে জানতে চলে মানিক বলেন, আমার কাছে অনেক টাকা ছিল। আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে বৃটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে।

আটকের পর স্বীকারোক্তিতে মানিক বলেন, আমি ১৫ হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ