spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় পানি আগ্রাসন ও ছাত্রজনতার বিজয় পরবর্তী সময়ে করণীয় বিষয়ক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। সংবাদ সম্মেলন থেকে দেশ ও জাতিকে এগিয়ে নিতে বিপ্লব পরবর্তী এই-সময়ে ছাত্রজনতাকে আর বহুগুণ ঐক্যবদ্ধ আহ্বান জানায় ইসলামী ছাত্র মজলিস।

আজ শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

লিখিত বক্তব্যে বিলাল আহমদ বলেন, দেশের উদ্ভূত বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্ত সকলের নিরাপত্তা এবং সম্প্রতি সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানে নিহত হওয়া পরিবারগুলোকে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় ছাত্রজনতার ন্যায্য আন্দোলনের সময় আক্রমণ ও হত্যাকারী পুলিশ, যুবলীগ, ছাত্রলীগকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। হত্যাকাণ্ডের হুকুমের আসামী হিসেবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছি বর্তমান সরকারের কাছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ছাত্রজনতাকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থেকে একযোগে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, বায়তুল মাল সম্পাদক ইসমাইল খন্দকার, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমদ খান, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি ও কেন্দ্রীয় জোন সদস্য আবুল আফফান মুহাম্মদ ওসমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ