spot_img
spot_img

এরদোগানকে নিয়ে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা তুরস্কের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে নিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের “অমর্যাদাকর ও অনুপযুক্ত” ভাষা ব্যবহারের নিন্দা জানিয়েছেন তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানুদ্দীন দুরান।

তিনি বলেন, এ ধরনের মন্তব্য গাজ্জার মানবিক সংকটের বাস্তবতা আড়াল করতে পারবে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দুরান কাটজের বক্তব্যের সমালোচনা করে বলেন, ইসরাইলি মন্ত্রীর মন্তব্য ইসরাইলের অন্যায় কর্মকাণ্ডের রেকর্ড আড়াল করতে পারেনি।

তিনি বলেন, ইসরাইলি মন্ত্রীর তুর্কি টেলিভিশন নাটকের প্রতি আগ্রহ থাকলেও এর অর্থ এই নয় যে তিনি ঐতিহাসিক সত্য বুঝতে পেরেছেন।

বিবৃতিতে বিশেষভাবে বলা হয়, “মানবতার চোখে এবং ইতিহাসের বিচারে ইসরাইলের গণহত্যার একটি রেকর্ড রয়েছে।” তুরস্কের নেতৃত্বের বিরুদ্ধে কথার আক্রমণ চালিয়ে এসব কর্মকাণ্ড আড়াল করা যাবে না বলেও এতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইতিহাস বিনোদন থেকে শেখা যায় না। বরং তা জাতিগুলোর সম্মিলিত স্মৃতি এবং মানবতার বিবেকের মধ্যে লিপিবদ্ধ থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, “আজ আমাদের চোখের সামনে ইতিহাস লেখা হচ্ছে।” এরদোগানের নেতৃত্বে তুরস্ক ন্যায়বিচার ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা অব্যাহত রাখবে।

বিবৃতির শেষাংশে একজন তুর্কি কবির পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলা হয়, “আমরা নীরব থাকলে ইতিহাস নীরব থাকবে না। ইতিহাস নীরব হলেও সত্য নীরব থাকবে না।”

এতে সতর্ক করা হয়, গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি সরকারের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গুরুতর অভিযোগ ও তদন্ত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আইনের আওতাতেও এসব কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ