spot_img
spot_img

শিক্ষার্থী অপহরণ মামলায় যুবলীগ নেতার পর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিক্ষার্থীকে অপহরণের মামলায় ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ইকবাল হোসেন রিপন ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

রবিবার (২৪ অক্টোবর) বিকেলে ধুনট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের এক ব্যবসায়ীর মেয়ে বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের ইংরেজি বিভাগের ছাত্রীকে ২০১৮ সালের ৪ জুন অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপনসহ ৭-৮ জন যুবক টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে জোড়পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা জামাল উদ্দিন ও ইউসুফ আলীকে গ্রেফতার করে। পরে তাদের জবানবন্দিতে পুলিশ ৯ ঘণ্টা পর চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের একটি ব্রিজের পাশ থেকে অপহৃত ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। পরবর্তীতে ধুনট থানার তৎকালীন কর্মকর্তা এসআই খোকন কুমার কুন্ডু মামলার তদন্ত শেষে ইকবাল হোসেন রিপনসহ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অপহরণ মামলায় ইকবাল হোসেন রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু এরপর থেকেই সে পলাতক ছিল। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ