spot_img

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ১০৬ নেতাকর্মীর জামিন

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় বিএনপির ১০৬ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতে জামিন মঞ্জুর করেন বিচারক মো. সায়েদুর রহমান খান।

জামিন মঞ্জুর হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও কামাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

এর আগে ওই ঘটনায় ১৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ