spot_img
spot_img

নির্বাচন করতে পারবেন ইমরান খান: প্রধান বিচারপতি

রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় ইমরান খানকে আইনসভা নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তবে দেশটির প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ সোমবার (২৪ অক্টোবর) এক পর্যবেক্ষণে বলেছেন, ভবিষ্যতে নির্বাচন করতে ইমরান খান বাধাপ্রাপ্ত হবেন না। তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি আরও বলেছেন, আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় কুররম-১ আসনের উপ নির্বাচন করতে ইমরান খান কোনো সমস্যার সম্মুখীন হবেন না।

সোমবার (২৪ অক্টোবর) শুনানির শুরুতে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি জাফর রেজিস্ট্রার থেকে প্রশাসনিক আপত্তি থাকা সত্ত্বেও আদালতের প্রতি শুনানি শুরু করার অনুরোধ জানান।

উল্লেখ্য; পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পার্লামেন্ট সদস্যপদ খারিজ এবং তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে । চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরানের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। এরপর থেকে পাকিস্তানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফ (পিটিআই)। এরই মধ্যে গত শুক্রবার তাকে পার্লামেন্ট নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ