spot_img
spot_img

রাজধানীতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা, নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিষিদ্ধ হওয়ার পর ভোরে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে সন্ত্রাসীদের সংগঠন ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে নিষিদ্ধ এই সংগঠনের অন্তত ২০ নেতাকর্মী রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেন।

মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জনি, সহ-সভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হুসেন, উপ-শিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপ-ত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-গণশিক্ষা সম্পাদক মুস্তাকিম, উপ-সম্পাদক সেলিম রেজা ও সাবেক সহ-সম্পাদক লাভলু অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ