চট্টগ্রামে ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ছয়জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৩৬৮ জনে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।
তিন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশে। শনাক্তদের মধ্যে পাঁচজন নগরের ও একজন আনোয়ারা উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











