spot_img
spot_img

সকল মামলা থেকে জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছে আদালত।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানি শেষে জামিন আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন জিয়ার শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হেলেনা জাহাঙ্গীরের এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সব মামলায় তার জামিন হয়েছে। এখন তার মুক্তিতে আর বাধা রইল না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ