spot_img

বিএনপির মারামারির কারণে জনগণ আতঙ্কিত: তথ্যমন্ত্রী

বিএনপির কর্মীদের মারামারির কারণে জনগণ আতঙ্কিত বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির দেশব্যাপী সমাবেশে বিভিন্ন জায়গায় নিজেরাই মারামারি করছে। তাদের মারামারির কারণে জনগণও আতঙ্কিত।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেদের মারামারির ঘটনা আড়াল করতে সরকারকে দোষারোপ করছে। এমনকি বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুলকে চিল্লাচিল্লি করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন্য লজ্জাজনক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ