spot_img

নাম পরিবর্তন করেছে ইশা ছাত্র আন্দোলন

ইসলামি আন্দোলনের অঙ্গ সংগঠন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দলনের কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনটির নাম পরিবর্তন করা হয়।

দীর্ঘ ৩০ বছর “ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” নামে সংগঠনের কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। ৩০ বছর পর সংগঠনের নাম পরিবর্তন করে নতুন নাম প্রকাশ করা হলো “ইসলামি ছাত্র আন্দোলন” নামে।

বাংলাদেশের রাজনীতিতে ১৯৯১ সালে যাত্রা শুরু করে এই ছাত্র সংগঠনটি। সেই সুবাদে ২০২১ সালে ৩০ বছর পূর্ণ হলো ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের। যেটির বর্তমান নাম “ইসলামি ছাত্র আন্দোলন”। তবে সংগঠনের নাম পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি কমিটিতে। অর্থাৎ পূর্বের কমিটিই নতুন মেয়াদে দায়িত্ব পেয়েছে।

এর আগে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নাম পরিবর্তন করে “ইসলামি আন্দোলন” নামকরণ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ