spot_img

কুমিল্লায় জামায়াতের আরও ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

দশ দফা দাবি বাস্তবায়ন ও কেন্দ্রীয় আমিরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুমিল্লা নগরীতে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশের সদস্যরা।

আটককৃতদের মধ্যে ১২ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং দুইজনকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম রোডের সালাহউদ্দিন মোড় থেকে জামায়াতের গণমিছিলটি বের হয়।

এরপর নগরীর টমছমব্রিজ এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় গণমিছিলটি পণ্ড হয়ে যায়। গণমিছিল থেকে দৌড়ে পালানোর সময় পৃথকভাবে ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের নাশকতার পরিকল্পনা ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ