spot_img
spot_img

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫.৭৮; মৃত্যু ৩

২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫৫ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়।

এদিকে এক দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

এই তিনজনের মধ্যে একজনের ‍মৃত্যু হয়েছে করোনায়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন রাজশাহীর বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউ, ২৯/৩০ ওয়ার্ড এবং কেবিনে একজন করে মারা গেছেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫১ জন। বর্তমানে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ