spot_img
spot_img

ইউক্রেন-রাশিয়া উত্তেজনা: প্রস্তুত ৮ হাজার ৫০০ মার্কিন বাহিনী

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিরাজ করছে উত্তেজনা। সম্ভাবনা রয়েছে ভয়াবহ যুদ্ধের। ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে পুতিনের দেশ রাশিয়া। এমতাবস্থায় প্রায় আট হাজার ৫০০ সেনাকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে মার্কিন আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পেন্টাগন আরও জানায়, কোথায় এসব সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, এটি তখনই শুধুমাত্র ঘটবে যখন ন্যাটো সামরিক জোট একটি দ্রুত-প্রতিক্রিয়া বাহিনী সক্রিয় করার সিদ্ধান্ত নেবে বা রুশ সেনা মোতায়েনের আশেপাশে অন্য পরিস্থিতি তৈরি হয়।

তিনি আরও বলেন, ইউক্রেনে মোতায়েন করার কোনও পরিকল্পনা নেই।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ