spot_img
spot_img

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই : বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবি’র নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেইজে আগামী ফেব্রুয়ারি (২০২৫) মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে।

সুতরাং এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোন গোপনীয়তার চেষ্টাও করা হয়নি।

অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি (২০২৫) ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করবেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ