spot_img

পিলখানা মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জবাবদিহিতা না থাকায় ঠেকানো যায়নি বিশৃঙ্খলা। পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে পিলখানার ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতি হিসেবে আমাদের জন্য আজ শোকের দিন। এত বড় ঘটনা হঠাৎ করে হয়নি। এখানে গোয়েন্দা বাহিনীর ভূমিকা রাখার কথা ছিল। তবে বাংলাদেশের মানুষ এমন ঘটনা আর দেখতে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ