spot_img
spot_img

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ খতিয়ে দেখবে আন্তর্জাতিক অপরাধ আদালত

দ্বিতীয় দিনের মতো তীব্র লড়াই চলছে রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এ ঘটনায় এখন পর্যন্ত রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। এমন অবস্থায় রাশিয়ার যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এক বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম খান রাশিয়ার ইউক্রেনে হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, তার আদালত দেশটিতে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত করতে পারে। ইউক্রেনের ভূখণ্ডে হামলাকারী সব পক্ষকে তিনি মনে করিয়ে দিতে চান যে তার কার্যালয় এখতিয়ার প্রয়োগ করতে পারে। ইউক্রেনের মধ্যে সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের যে কোনো কর্মকাণ্ডের তদন্ত করতে পারেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ