spot_img

সশরীরে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই : হানিফ

আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দণ্ড শেষ না হওয়া পর্যন্ত তিনি সশরীরে রাজনীতি করতে পারবেন না।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর জাতীয় মহিলা সংস্থায় দুটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া একটা দলের চেয়ারপার্সন। তিনি রাজনীতি করতে পারেন, সেক্ষেত্রে তো কোনো বাধা নেই। রাজনৈতিক নেতারা বিভিন্ন কারণে জেলে যেতে পারেন। জেলখানা থেকেও দলের রাজনীতি পরিচালনা করতে পারেন। কিন্তু যখন দণ্ডপ্রাপ্ত কেউ হয় তখন সরাসরি রাজনীতি করার সুযোগ হয় না। দণ্ড শেষ না হওয়া পর্যন্ত সশরীরে রাজনীতি করার সুযোগ নেই।

তিনি বলেন, খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমাদের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত যার দু’বছরের সাজা রয়েছে। তার সাজা শেষ হওয়ার পাঁচ বছর পর নির্বাচনে অংশ নিতে পারবেন।

হানিফ বলেন, তিনি তো জামিনে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতাবলে অনুগ্রহে, অনুকম্পায় চিকিৎসার জন্য বাসায় আছেন।

তিনি বলেন, বিএনপি ২০১৩ সাল থেকে সরকার পতনের আন্দোলন করে যাচ্ছে। আগে খালেদা জিয়ার নেতৃত্বে করেছে, এখন লন্ডনে পলাতক তারেক রহমানের নেতৃত্বে করছে। প্রতিবছরই তারা এই আন্দোলন হবে, ঈদের পরে হবে, সরকার পতন হবে এমন কথা বলে আন্দোলন করে। এইসব কথা বলে তারা কোনোরকমে কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করে।

হানিফ বলেন, আমরা বহুবার বলেছি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের শক্তি নেই আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে। কারণ আওয়ামী লীগ এদেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ