জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে সবার সম্মিলিত প্রচেষ্টায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এই সংকট থেকে উত্তরণে সব দেশকে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে জাতিসংঘে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য গ্রেগরি মিক্সের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত দেশে ফেরত পাঠাতে মার্কিন সরকারের সমর্থন চান আবদুল মোমেন।
এদিকে, বাংলাদেশে বড় দলগুলোর মধ্যে আগামী নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশে আসছেন।











