spot_img

পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে: দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বছরই আওয়ামী লীগের শেষ বছর। পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) নাটোর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই সরকার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জেল-জুলুম দিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ছেড়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ