বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

চীনের সঙ্গে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তির দ্বারপ্রান্তে ইরান

নিকটবর্তী এলাকায় মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোর সঙ্গে সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে চীন থেকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহের চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। বিভিন্ন ধরনের নৌযানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম অতিস্বরগতির এই ক্ষেপণাস্ত্রগুলো পেলে তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে।

ইরান ও আমেরিকার চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত ছয়টি সূত্র জানিয়েছে, চীনের তৈরি অতিস্বরগতির জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহের দ্বারপ্রান্তে রয়েছে তেহরান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইরান যদি এই অতিস্বরগতির অস্ত্রে সজ্জিত হয়, তাহলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

নিজ ভূখণ্ডের কাছাকাছি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের পর থেকেই জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহে ইরানের তৎপরতা বেড়েছে।

ক্ষেপণাস্ত্র সরবরাহের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।

চীনে নির্মিত এসব অতিস্বরগতির ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৯০ কিলোমিটার এবং এগুলো বিশেষভাবে যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য তৈরি।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ