spot_img

৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করলো ইসলামী আন্দোলন খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে স্বাধীনতার যুদ্ধে অসামান্য অবদান রাখায় ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারী শেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে নগর কমিটির পক্ষ হতে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত যারা হলেন বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মুজিবার রহমান, নুরুল ইসলাম, হাফেজ মুনসুর আলী খান, সৈয়দ রুস্তম আলী, আবুল কাশেম ভুইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা যাদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে তাদেরকে সম্মান ও মুল্যায়ন করা জাতি হিসেবে আমাদের একান্ত কর্তব্য, তিনি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মুফতী আমীরুল ইসলাম, ইমরান হোসেন মিয়া, মঈনুল ইসলাম, নাজমুল হোসেন, আনোয়ার হোসেন, নূরুজ্জামান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ