spot_img
spot_img

আফগানিস্তানের ইতিবাচক চিত্র তুলে ধরবেন ক্রীড়াবিদরা : সিরাজুদ্দিন হক্কানী

আফগানিস্তানের শান্তি, ভ্রাতৃত্ব ও ইতিবাচক চিত্রের বার্তা নিজ নিজ দেশে পৌঁছে দিতে বিদেশি ক্রীড়াবিদদের আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানী।

শনিবার (২৫ এপ্রিল) কাবুলে আন্তর্জাতিক ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি ও ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে হক্কানী বলেন, “বিভিন্ন দেশ থেকে ক্রীড়াবিদদের আগমন এবং এখানে তাদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার অভিজ্ঞতা প্রমাণ করে, দেশটি ধারাবাহিকভাবে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার বার্তাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।”

অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “ক্রীড়াবিদরা নিজ নিজ দেশের অনানুষ্ঠানিক ক্রীড়া দূত। তাই তারা যেন আফগানিস্তানের শান্তি, ভ্রাতৃত্ব ও ইতিবাচক চিত্রের বার্তা নিজেদের দেশে নিয়ে যান।”

এ সময় হক্কানী অলিম্পিক কমিটির নেতৃত্ব এবং আফগান ক্রীড়াবিদদের প্রতিনিধিদের সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি বিদেশি ক্রীড়াবিদদের প্রতি প্রদর্শিত আতিথেয়তা ও প্রতিযোগিতার সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

উল্লেখ্য, কাবুলে আন্তর্জাতিক ঐতিহ্যবাহী কুস্তি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা ও দর্শকরা অংশ নিচ্ছেন। খেলাধুলার পাশাপাশি এ আয়োজনকে আঞ্চলিক সম্পৃক্ততারও একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ