spot_img
spot_img

সাভারে বন্ধুর বাসায় নিয়ে নারী শ্রমিককে গণধর্ষণ

সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে ) রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির।

এর আগে গত রাতে সাভার সদর ইউনিয়ন পরিষদের সামনে আব্দুল কাদের মিয়ার বাড়িতে এই গণধর্ষণের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভুক্তভোগী নারী তৈরী পোশাক কারখানার নারী শ্রমিক। সাভারে কলমা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক যুবক কলমা এলাকাতেই বন্ধুর বাসায় নিয়ে গিয়ে তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় বিষয়টি অবহিত করেন ও লিখিত অভিযোগ দায়ের করেন।

ইতিমধ্যে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত আসামির পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় সাভার মডেল থানা মামলা দায়ের করা হয়েছে। সকালে নারীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ