spot_img
spot_img

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

কুয়েতের কুয়েত সিটি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই যথাক্রমে ১৬৩ এবং ১৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ