spot_img

গাজীপুর সিটিতে ভোট শেষ; চলছে গণনা

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের সিটিকরপোরেশন গাজীপুর সিটিকরপোরেশনের তৃতীয় নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গণনার কাজ চলছে।

জানা যায়, সকালেই আটজন প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী স্ব স্ব কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা সকালে কম আসলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়।

শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রের ভেতরে ভোটারের লাইন লক্ষ্য করা যায়। বিকাল ৪টার সাথে সাথে কেন্দ্রের গুলো সামনে ও রাস্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তৎপরতা বাড়িয়ে দেয়। সম্ভাব্য নাশকতা ঠেকাতে শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত টহল শুরু করেছে।

গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের মধ্যে গাজীপুর সদরে ৪২টি ও টঙ্গীতে ১৫টি ওয়ার্ড রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ