spot_img
spot_img

আমেরিকার ভিসা নীতি নির্বাচনী প্রক্রিয়ায় সং‌শ্লিষ্টদের জন্য : পিটার হাস

ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমেরিকার নতুন ভিসা নীতি বাংলাদেশের জনগণ, সরকার এবং নির্বাচনের সঙ্গে সং‌শ্লিষ্টদের জন্য প্রযোজ্য।

বৃহস্প‌তিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে বৈঠ‌কের পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এসব কথা বলেন তিনি।

পিটার হাস ব‌লেন, সম্প্রতি আমেরিকার ভিসা নী‌তির ঘোষণা নি‌য়ে আমরা আলোচনা ক‌রে‌ছি। এটি পূর্বনির্ধারিত, যা নিয়মিত বৈঠকের অংশ, দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন ভিসা নীতি। এটি বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী— বাংলাদেশের সবার জন্য যাতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।

আমেরিকা সবসময় গণতা‌ন্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া‌কে সমর্থন ক‌রে ব‌লে উল্লেখ করে তিনি আরও বলেন, গত কালকের (বুধবার, ২৪ মে) ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মার্কিন সমর্থনের একটি প্রয়াস।

এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ