সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮ জন। যা সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত বছরের ১০ নভেম্বর ৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, তার পরের মাসগুলোতে শনাক্ত রোগীর সংখ্যা কমতে শুরু করে। চলতি মে মাসের শুরু থেকে তা আবার বাড়তে শুরু করেছে।
বিজ্ঞপ্তি বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনা মিলিয়ে পরীক্ষা করা হয় ১ হাজার ২৯৬ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ। নতুন রোগী মিলিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৮০৯ জনে। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে।











