spot_img

উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টায় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে পৌঁছেন তিনি।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন।

উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি অনুযায়ী মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। পরে বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ