spot_img

পদ্মা সেতু পারাপারে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জানিয়েছেন ড. জাফরুল্লাহ

পদ্মা সেতু দিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসামবেশস্থলে হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রীরে সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে যেন অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করা হয়। আর বিদেশিদের জন্য দ্বিগুন (ডাবল) ট্যাক্সের ব্যবস্থা থাকে। এ সময় তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর দেশের গণতন্ত্রের দিকে নজর দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ