spot_img
spot_img

ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২৫ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়, ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শনিবার (২৫ জুন) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৮৫ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ